সংবাদ শিরোনাম ::
সাংবাদিক প্রভাতের পিতৃবিয়োগ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৫০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সফুরুদ্দিন প্রভাতের পিতা উপজেলার ছোটবিনারচর এলাকার মজিদ মাষ্টার বুধবার বিকেলে বার্ধক্য জনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহ… রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ উপজেলার সাংবাদিকবৃন্দ। রাত ১০ টায় মরহুমের জানাযা শেষে এলাকার সামাজিক কবরস্থানে তকে দাফন করা হবে।










