সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় একজন নিহত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার টু মদনপুর রাস্তার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সুলতানা (২৪)নামে এক যাত্রী নিহত হয়েছে। সুলতানা দুপতারা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকার দুলালের মেয়ে।
জানাযায়, শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে সুলতানা মদনপুর থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দিলে সে মারাত্মক আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সুলতানার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে সুলতানা মারা যায়।









