Bangladesh ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে এক রা‌তে তিন বাড়িতে ডাকাতি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসসহ এমনকি কাপড়-চোপড়ও লুট করেছে। মঙ্গলবার গভীর রা‌তে উপ‌জেলার বিশনন্দী ইউনিয়‌নের কড়ইতলা‌ গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতরা পাশের প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে থাকা পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ৯ ভরি রুপা এবং ঘরের অন্যান্য জিনিসপত্র লুট করে। সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে ও বেড়ায় আসা মেয়ের জামাইকে বেঁধে ফেলে। তিনি বলেন, “গত বছরও এই বাসায় ডাকাতি হয়েছিল।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাতদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াইহাজারে এক রা‌তে তিন বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬