মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর, কমতে পারে অভিবাসন ব্যয়
- আপডেট সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় নতুন করে খুলতে যাচ্ছে শ্রমবাজার এবং কমতে পারে অভিবাসন ব্যয়। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (৯ মার্চ) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে উভয়পক্ষ মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ভিত্তিতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুততর করতে সম্মত হয়েছে। পাশাপাশি একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সুত্র : যুগান্তর















