Bangladesh ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে ইউএনওর সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা পাঁচানি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুকের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান নিজে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার এবং গৃহ নির্মাণ বাবদ ৬ হাজার টাকা তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল খাগকান্দা পাঁচানি পাড়ায় কৃষক ওমর ফারুকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াইহাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে ইউএনওর সহায়তা

আপডেট সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬