সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে আনিশা (৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার পাঁচগাও মানেহর এলাকায়। জানা গেছে, শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আনিশা মানেহর গ্রামের রাসেলের একমাত্র কন্যা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









