আড়াইহাজারে থানা থেকে লুন্ঠিত শর্টগান উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ২৪ সালের ৫ আগষ্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্র সমুহের একটি শটগান বুধবার ( ৪ মার্চ) দুপুরে উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগ স্থল কলাগাছিয়া ও নোয়াদ্দা গ্রামের সংযোগ সেতুর কাছে কচুরীযুক্ত খালের পানি থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় জনৈক মৎস শিকারী খালের পানিতে মাছ ধরার জন্য নেমে পানিতে কচুরীজটের ভিতরে অস্ত্রটি দেখতে পেয়ে এলাকার গন্যমান্যদের স্মরণাপন্ন হন। তাদের মাধ্যমে সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন, এস আই অজিত চন্দ্র বর্মণ, তাদের সঙ্গীয় ফোর্স এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শটগানটি উদ্ধার করেন।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, অস্ত্রটি ৫ আগষ্ট থানা থেকে লুন্ঠিত অস্ত্রের একটি। লন্ঠিত অস্ত্রের নম্বরের সাথে অস্ত্রটির গায়ে লিখিত নম্বরের মিল রয়েছে। এখানে আরো অস্ত্র আছে কি না তা খূঁজে দেখা হচ্ছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে আমরা লুন্ঠিত সকল অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবো।










