Bangladesh ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে অস্ত্র গুলিসহ দুই ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ  করেছে জনতা। ১৪ ফেব্রুয়ারী ( শনিবার) দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতীবাড়ী এলাকায় এক রিক্সা  চালকের পথ আটকে টাকা পয়সা লুটে নেয়ার সময় রিক্সা চালকের ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে তাদেরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।  আটক দুই ডাকাত হলো কিশোরগঞ্জ জেলার সোহেনপুর থানার রাজাকান্দা এলাকার জাহাঙ্গীরের পুত্র রাব্বি (২৫) ও সাব্বির (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় ওই এলাকার একজন রিক্সা চালক সাড়া দিনের কাজের পর রিক্সা নিয়ে বাড়ীতে ফিরছিল।সে বাজবী তাঁতীবাড়ী এলাকায় পৌঁছলে উক্ত দুই ডাকাত তাকে পিস্তল ঠেকিয়ে স্বর্বস্ব লুটে নিতে থাকে। এ সময় রিক্সা  চালকের ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে তাদেরকে গণপিটুনী দিয়ে গুরুতর আহত করে। ঘটনার সময় ডাকাতেরা তাদের কাছে থাকা পিস্তলটি পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে দেয়।পুলিশ ডাকাতদের ভাড়া বাসা একই এলাকার শফিকুলের বাড়ীতে তল্লাশী করে  একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে প্রায় ১০ ঘন্টা পর চেষ্টার পর পুকুর থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। গণপিটুনীর শিকার দুই ডাকাতকে পুলিশের জিম্মায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আড়াইহাজার থানা অফিসার্স, ইনচার্জ (ওসি) ্আলাউদ্দিন জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াইহাজারে অস্ত্র গুলিসহ দুই ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬