আজাদের বিজয় উৎসর্গ করলেন আড়াইহাজারবাসীকে
- আপডেট সময় : ০২:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-২ আসনে বিজয়ী হয়ে এই বিজয়কে আড়াইহাজার উপজেলাবাসীকে উৎসর্গ করলেন ধানের শীষ প্রতীকে বিজয়ী নজরুল ইসলাম আজাদ । আড়াইহাজার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চুড়ান্ত ফল প্রকাশ করার পর পরই রাতে তিনি এই অনুভুতি প্রকাশ করেন। তিনি এই বিজয় নিয়ে আনন্দ মিছিল না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান । তিনি বলেন এই বিজয় তারেক রহমানের এই বিজয় আড়াইহাজারবাসীর। আগামী দিনে তিনি স্বপ্নের আড়াইহাজার গড়ার জন্য দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবেন এবং সবাই তার পাশে থাকবেন বলে আশাব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতিক নিয়ে মোট ১,২৪,২৯১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদন্ধী জামায়াত ইসলামের দাড়ি পাল্লা প্রতিক নিয়ে মোট ৮১,০৫৪ ভোট পেয়েছেন। বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর কলস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৮,৭৪৪ ভোট।










