Bangladesh ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা (৫) তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় ‘এবার গ্রিন কিন্ডারগার্ডেন’-এর ছাত্রী। প্রতিদিনের মতো গতকাল সকালেও মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ফাতেমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি এলাকার সড়কের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে হঠাৎ ফাতেমাকে ধাক্কা দিলে প্রচণ্ড আঘাতে শিশুটি ছিটকে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াইহাজারে মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

আপডেট সময় : ০৬:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬