Bangladesh ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারদন্ড মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যেগে আড়াইহাজারে জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতর আড়াইহাজারে “দৈনিক দেশ রূপান্তর” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জন্মদিন পালন করা হলো না শিশু সাইফুলের আড়াইহাজার মামার বাড়ীতে ভাগিনাকে হত্যার অভিযোগ। আড়াইহাজরে ৬০‌টি বা‌ড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ টাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর, কমতে পারে অভিবাসন ব্যয় আড়াইহাজারে এক রা‌তে তিন বাড়িতে ডাকাতি আড়াইহাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে ইউএনওর সহায়তা

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গবাদিপশু-চালিত ঘানি তেল শিল্প। একসময় এই ঘানিতে সরিষা ও তিলসহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত খাঁটি তেল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ছিল। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই শিল্প গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। তবে আধুনিক প্রযুক্তির প্রসার, মেশিনে তেলের সহজলভ্যতা এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ঘানি তেল শিল্প এখন বিলুপ্তির পথে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. আছিমুদ্দিন (৬৫) তার পৈতৃক সূত্রে ৩৫-৪০ বছর ধরে এ পেশায় নিয়োজিত। তার ভাষায়, একসময় প্রতিটি বাড়িতেই তেল ভাঙানোর প্রচলন ছিল। কাঠ দিয়ে তৈরি ঘানি মেশিন এক বছর ধরে ব্যবহার করা যায় এবং এটি তৈরি করতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ৬ কেজি সরিষা থেকে ২ লিটার তেল এবং ৪ কেজি খৈল পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প

আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫